1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৬.৩০ পিএম
  • ১১৪৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার মাদক সম্রাট খ্যাত আনিচ হাওলাদার (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে সোমবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নিতাই চন্দ্র সাহা যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া নয়াচর এলাকার মৌজ আলী হাওলাদারের ছেলে মাদক স¤্রাট আনিচ হাওলাদার এবং যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলাম (৩৪) কে ২০১০ সালের ২১ মে চরমুগুরিয়া খাদ্যগুদামের পশ্চিম পাশে হতে ৫০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৫ হাজার ৫ শত টাকাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে সদর থানার এস.আই সুলতান মাহমুদ। পরেরদিন তিনি সুলতান মাহমুদ বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দায়রা ৯২/২০১০ মাদক মামলায় দীর্ঘদিন স্বাক্ষী প্রমান শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নিতাই চন্দ্র সাহা সোমবার দুপুরে আসামি আনিচ হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ড এবং সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। রায়ে অপর আসামি এমদাদুল ইসলামের কোন দোষ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন। আনিচ হাওলাদার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুরের প্রখ্যাত মাদক সম্রাট আনিচ হাওলাদার। তার কাছ থেকে ২০১০ সালে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছিল। সেই মামলায় সোমবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক নিতাই চন্দ্র সাহা আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। সাথে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!