1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিআরটিএ’র জাল নম্বরপ্লেট ও কাগজপত্র তৈরির সরঞ্জামসহ ১ জনকে আটক । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

বিআরটিএ’র জাল নম্বরপ্লেট ও কাগজপত্র তৈরির সরঞ্জামসহ ১ জনকে আটক ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০, ৪.২৪ পিএম
  • ১১৩১ জন পঠিত

অফিস রিপোর্টঃ  সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। এরই পাশাপাশি একদল প্রতারক বিআরটিএ’র ভুয়া নম্বরপ্লেট ও জাল কাগজপত্রের প্রস্তুুত করে ব্যবসা করার মাধ্যমে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছে। ধর্ষণ, জঙ্গিবাদ, মাদকসহ অন্যান্য সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।
র‌্যাব সুত্র জানায়, ১৭আগষ্ট সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে জাল নম্বরপ্লেট তৈরির সরঞ্জামাদি, ল্যাপটপ, প্রিন্টার, নকল নম্বরপ্লেট, নম্বরপ্লেটে লাগানোর জন্য ব্যবহৃত নকল প্লাষ্টিকের ডিভাইস, মটর সাইকেলের নকল ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বিভিন্ন নকল কাগজপত্রাদি, বিআরটিএ’র লোগো সম্বলিত নকল স্টিকারসহ আসামী মোঃ মামুন (৩২)কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে বিআরটিএর দালালির পাশাপাশি কম খরচে যারা মটরযানের কাগজপত্র পেতে চায় তাদেরকে এবং চোরাই মটর সাইকেল চক্রকে এসব জাল নম্বরপ্লেট ও জাল কাগজপত্র যোগান দিত। এসব কাগজপত্রের কোনো বৈধতা নেই। সে নিজেই তার বাসায় অত্যন্ত দক্ষতার সাথে এসব কাগজপত্র, নম্বরপ্লেট তৈরি করতো। বছর খানেক আগে একি অপরাধে জাল নম্বরপ্লেট তৈরির সরঞ্জামসহ আটক হয়েছিল। জামিনে এসে আবার সে একি অপরাধে জড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!