1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি  - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

মাদারীপুরে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, হাসপাতালে ভর্তি 

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৬.১৮ পিএম
  • ৬০১ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যেরচক এলাকায় মঙ্গলবার সকালে সিদ্দিক খান নামে এক ব্যবসায়ীকে মারধর করে আট লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত সিদ্দিক খানকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিদ্দিক মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের লতিফ খানের ছেলে। তবে পুলিশ বলছে মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে।

স্থানীয় ও মাদারীপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার রাজারচর গ্রামের সিদ্দিক খান ব্যবসায়িক কাজে মাদারীপুর শহরে আসছিলেন। আসার পথে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কের মধ্যেরচক এলাকার ফাঁকা জায়গায় একা পেয়ে তাকে মারধর করে এবং টাকা ছিনতাই করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে সিদ্দিককে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহত সিদ্দিক বলেন, আমি অটোরিক্সায় করে মাদারীপুর শহরে আসছিলাম ব্যবসায়িক কাজে। এ সময় সর্বহারা পার্টির সক্রিয় সদস্য ঈমান ফরাজী, রাসেল ফরাজী ও লুৎফর ফরাজী আমাকে মারধর করে আমার কাছে থাকা আট লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমি এর বিচার চাই। তিনি আরও জানান, অভিযুক্ত ঈমান ফরাজীর বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু সফর জানান, সিদ্দিক নামে একজন রোগী মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলমের দাবী আহত ব্যক্তি একটি মামলা বাদী। মামলার বাদী এবং আসামীরা একই অটোরিক্সায় ছিলেন। মামলা সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!