1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
১৬ মিনিটে পদ্মা পাড়ি দিলো ট্রেন - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

১৬ মিনিটে পদ্মা পাড়ি দিলো ট্রেন

  • প্রকাশিত : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২.২৬ পিএম
  • ৫২২ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
পদ্মাসেতু পার হতে ১৬ মিনিট লেগেছে বিশেষ ট্রেনটির। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টা ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন ছেড়ে আসে ট্রেনটি। এরপর প্রথম স্টেশন মালিগ্রাম সংলগ্ন বগাইলে পৌছায় ১ টা ৪১ মিনিটে। ট্রেনটি গড়ে ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে চলছিল বলে জানা গেছে। ২ টা ১০ মিনিটে শিবচরের পদ্মা স্টেশনে এসে পৌছায়। এরপর পদ্মাসেতু পার হয়ে মাওয়া স্টেশনে পৌছায় বিশেষ ট্রেনটি। পদ্মাসেতু পার হতে ১৬ মিনিট ব্যয় হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন ভাগে ভাগ করে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ করা হচ্ছে। দিন-রাত দুই শিফটেই চলছে কার্যক্রম। পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি ভায়াডাকের ওপর পাথরবিহীন প্রায় সাড়ে ৬ কিলোমিটার রেল সেতু স্থাপন হচ্ছে মূল সেতুতে।
মঙ্গলবার দুপুরে পরীক্ষামূলক ভাবে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতু হয়ে মাওয়া প্রান্তে যায় ট্রেনটি। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ রয়েছে ৩২ কিলোমিটার। এর মধ্যে ভায়াডাক উড়াল রেললাইন চার কিলোমিটার আর মাটির ওপর দিয়ে ২৮ কিলোমিটার। ভায়াডাকের চার কিলোমিটার রেললাইন প্রস্তুত করা হয়েছে পাথরবিহীন। আর ২৮ কিলোমিটার নির্মাণ করা হয়েছে পাথর দিয়ে।
জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত তিনটি স্টেশন রয়েছে। শিবচরে ২ টি স্টেশন এবং ভাঙ্গায় জংশন রয়েছে। স্টেশনগুলোর ওপর দিয়ে ৩২ কিলোমিটার লাইন নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া ভাঙ্গা জংশনটি আধুনিকায়ন করার কাজ চলছে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা-পদ্মা সেতু হয়ে নতুন চার জেলা (মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল) অতিক্রম করে যশোরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হবে।
ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটারের অংশে আগামী সেপ্টেম্বর যাত্রীবাহী রেল চলাচলের আশা করছেন প্রকল্প পরিচালক আফজাল হোসেন।
তিনি বলেন, ‘এরই মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথে লেভেল ক্রসিংবিহীন ৩২টি রেল কালভার্ট, ৩৭টি আন্ডারপাস ও ১৩টি রেল সেতুর কাজ শেষ হয়েছে। চূড়ান্ত পর্যায়ে রয়েছে পদ্মা সেতুর দুই প্রান্তের রেল স্টেশনসহ নতুন ১৪টি স্টেশন নির্মাণ ও পুরনো ছয়টি স্টেশনের কাজ।’
রেল যাত্রায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন,’ভাঙ্গা থেকে ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালুর চেষ্টা রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপও হয়েছে। তিনি সম্মতিও দিয়েছেন।আমাদের মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সীগঞ্জে প্রচুর পরিমান লোক বিদেশে থাকে। অসংখ্য প্রবাসী রয়েছেন এ এলাকার। ভাঙ্গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত ট্রেন চালু করতে পারলে যানজট এড়িয়ে এ অঞ্চলের মানুষ চলাচল করতে পারবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!