1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর গলাচিপা থেকে একজন চাঁদাবাজ গ্রেফতার। - Madaripur Protidin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকেরহাটে মোবাইল ছিনতাইকারিকে ধরতে গিয়ে মারা গেল মৃজন মতুব্বর শারদীয় দুর্গাপুজা: রাজৈরে পুজা মন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যসহ জেলা প্রশাসন বাংলাদেশকে আর কোন আধিপত্য শক্তির আওতায় আসতে দিবে না জনগণ- মাদারীপুরে এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি। মাদারীপুরে ডিবির অভিযানে ৭ জন আটক, ইয়াবা উদ্ধার রাজৈরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ২ রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া। 

পটুয়াখালীর গলাচিপা থেকে একজন চাঁদাবাজ গ্রেফতার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ১১.৩২ এএম
  • ১১২৬ জন পঠিত

পটুয়াখালীর গলাচিপা থেকে একজন চাঁদাবাজ গ্রেফতার।

অফিস রিপোর্টঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

র‌্যাব সুত্র জানায় ১৯আগষ্ট বিকালে পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ শাহ আলম (৪২) চাঁদাবাজকে আটক করে। মোঃ শাহ আলম (৪২) গলাচিপা থানা এলাকায় দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলিয়া বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণা ও বল প্রয়োগের মাধ্যমে চাঁদা দাবি করে আসছে। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর চৌকস একটি আভিযানিক দল মোঃ শাহ আলম (৪২)কে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে। ধৃত আসামী বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলিয়া অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। শাহ আলম পটুয়াখালীর গলাচিপা থানার উলানিয়া গ্রামের মোঃ মতলেব ব্যাপারী পুত্র ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!