1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বিএনপির মির্জা ফখরুলের আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি, এদেশের রাষ্ট্রপতির প্রতি নয়: বাহাউদ্দিন নাছিম - Madaripur Protidin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচর হাসপাতালে আগুন আতংক : ৬তলা থেকে প্রান বাচাতে আহত-৫ রাজৈরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযান। ৬ দোকানীর বিরুদ্ধে মামলা। দুই দোকানীকে দুইলক্ষ টাকা জরিমানা। এক অভিযোগকারিকে ২৫ হাজার তাৎক্ষনিকভাবে বুঝিয়ে দেয়া হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা। হেলপার নিহত ও দুই চালক আহত। ইরানের ওপর মার্কিন-ইসরায়েলের হামলা প্রতিবাদে মাদারীপুরে উদীচীর মানববন্ধন মাদারীপুরের শিবচরে সুদের টাকা দিতে না পারায় হত্যার অভিযোগ, বিচারের দাবিতে স্বজনদের মানববন্ধন টিকিট কেটে সাধারণ রোগীর মতো  ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের   সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা

বিএনপির মির্জা ফখরুলের আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি, এদেশের রাষ্ট্রপতির প্রতি নয়: বাহাউদ্দিন নাছিম

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৯.২৬ এএম
  • ১০৫৭ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আনুগত্য নাই, তার আনুগত্য পাকিস্তানের রাষ্ট্রপতির প্রতি। তাই তাকে অনুরোধ করবো তিনি পাকিস্তানে ফিরে যাক। এমন মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি মঙ্গলবার সন্ধ্যায় দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামীলীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামাতীদের রাজনীতি হলো বাংলাদেশ বিরোধী রাজনীতি, সংবিধান বিরোধী রাজনীতি। এদেশে গণতন্ত্র যাতে শক্তিশালী হোক, এটা বিএনপি চায় না। যে কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি তার কোন আনুগত্য নেই, শ্রদ্ধাবোধ নেই। তার শ্রদ্ধাবোধ হলো পাকিস্তানের প্রতি। তার মতে পাকিস্তান হলো ভালো দেশ। তাই তিনি পাকিস্তানের ফিরে যাক এবং সেদেশের রাষ্ট্রপতির প্রতি আনুগত্য প্রকাশ করুক।
এসময় আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান। উন্নয়ন, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, যুগ্মা সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর উপজেলা আওয়ামীলীগের যুগ্মা আহবায়ক সিদ্দিকুর রহমান, রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ। সভায় সভাপতিত্ব করেন পাইকপাড়া আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন মিয়া। সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!