1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকা হতে ১১ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামী গ্রেফতার। - Madaripur Protidin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকা হতে ১১ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামী গ্রেফতার।

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৪.৫২ পিএম
  • ৯৪৬ জন পঠিত

অফিস রিপোর্ট র‌্যা ব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল২৮ এপ্রিল   পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন বগা বাজার এলাকায় (বরগুনা জেলার বেতাগী থানার জিআর-৮০/১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এর নেতৃত্বে আনুমানিক ১২:২০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ নিজাম ঘরামী(৩২), পিতা-মৃত ইউসুফ আলী ঘরামী, সাং-উত্তর করুনা,  থানা-বেতাগী, জেলা-বরগুনা বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে বরগুনা জেলার বেতাগী থানার (জিআর-৮০/১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

ঘটনাসূত্রে জানা যায়, ভিক্টিমের সাথে আসামী পাশাপাশি বাড়িতে অবস্থান করত। ভিক্টিমের স্ত্রীর সাথে আসামীর অবৈধ সম্পর্ক ছিল। তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি ভিক্টিম জানতে পারলে এ নিয়ে আসামীর সাথে ভিক্টিমের কথা কাটাকাটি হয় এবং এর রেশ ধরে পরের দিন রাতেই আসামী সহ কয়েকজন মিলে ভিক্টিমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং রশি দিয়ে ঝুলিয়ে রাখে। পরে তার স্বজনরা বেতাগী থানায় মোঃ নিজাম ঘরামী ও আরও ০৪(চার) জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। দীর্ঘ ১১ বছর পলাতক থাকার পর অদ্য ২৮/০৪/২০২৩ইং তারিখে র‌্যাব-৮, সিপিসি-১ এর একটি আভিযানিক দল তাকে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার বেতাগী থানায় (জিআর-৮০/১০, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ) মূলে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!