1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে নিজঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে নিজঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৬.২৭ পিএম
  • ৪৯০ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুর সদরের নিজঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবী, পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে ঘরের মধ্যে রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের নিজ বাড়ী থেকে মহিউদ্দিন খান (৪২) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী, পরিবার ও পুলিশ জানান, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মৃত গিয়াস উদ্দিন খানের ছোট ছেলে মহিউদ্দিন খান একাই বাড়ীতে ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের কাজের বুয়া রানী আক্তার ঘরের ভিতর গিয়ে মহিউদ্দিনের মরদেহ বাথরুমের ভিতর পরে থাকতে দেখেন। পরে তার চিৎকার চেচাঁমিচেতে প্রতিবেশীর এগিয়ে এসে তার মরদেহ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহের সুরতহাল করে সিআইডিকে খরব দেয়া হয়। পরে দুপুর ২টার দিকে প্রয়োজনীয় আলামত রেখে মৃতদেহ মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এসময় মহিউদ্দিনের বুকেঁর উপর ক্ষতের চিহ্ন দেখা যায়।

মহিউদ্দিন খানের বড় বোন তাসলিমা ইসলাম বলেন, ‘আমার মা বাড়ীতে ছিল না। একমাত্র মহিউদ্দিনই বাড়ীতে ছিল। তাই ফাঁকা ঘর পেয়ে পূর্বপরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে রেখে গেছেন দুর্বৃত্তরা। না হলে কেন তার বুঁক ও হাতে আঘাতে চিহ্ন পাওয়া গেলো। এখন সিআইডি আসছে, তারা তদন্ত করে দেখুক কে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দাবী করি।’

এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘরের মধ্যে কেউ না থাকায় কিভাবে মৃত হয়েছে, সে বিষয় এখনো কিছু বলা যাবে না। যে কারণে সিআইডি এসে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এরপরে ময়নাতদন্তের প্রতিবেদনের পরে বোঝা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা। আর বুঁকের উপর মৃতদেহ পরে থাকার কারণে একটা দাগের সৃষ্টি হয়েছে, সে বিয়ষটিও খতিয়ে দেখা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!