1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মানিকগঞ্জ জেলার সদরে গর্ভবতী রোকসানা (১৭) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হযরত আলী বেপারী (৪২)’কে সাভারে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মানিকগঞ্জ জেলার সদরে গর্ভবতী রোকসানা (১৭) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হযরত আলী বেপারী (৪২)’কে সাভারে গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩, ২.৩৮ পিএম
  • ৪৬১ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ মানিকগঞ্জ জেলার সদর এলাকার চাঞ্চল্যকর গর্ভবতী রোকসানা (১৭) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হযরত আলী বেপারী (৪২)’কে ঢাকা জেলার সাভার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদক বিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ৬ মে ঢাকা জেলার সাভার এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে মানিকগঞ্জের চাঞ্চল্যকর গর্ভবতী রোকসানা (১৭) হত্যা মামলার দীর্ঘ ৩ বছর ধরে পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী’হযরত আলী বেপারী (৪২)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে, গত ২০০১ সালে মানিকগঞ্জ সদর থানার ফারিরচর এলাকার হযরত আলী বেপারী (৪২) এবং ভিকটিম রোকসানা আক্তার প্রেমের সম্পর্কের জেরধরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং প রবর্তীতে ভিকটিম রোকসানার গর্ভে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এসময় আসামী হযরতআলী বেপারী এবং ভিকটিমের শ্বশুর-শাশুড়ী মিলে ভিকটিমকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা না পাওয়ায় আসামী হযরত আলী ভিকটিমকে তার বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর ২০০৩ তারিখ আসামী হযরত আলী এবং সংগীয় আসামীর া ভিকটিমের বাবার বাড়ীতে হাজির হয়ে ভিকটিমের বাবার সাথে যৌতুকের টাকার ব্যাপারে উচ্চবাচ্য এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী হযরত আলী এবং সংগীয় আসামীরা ভিকটিমকে বেড়ধক পিটিয়ে হত্যা করে এবং ভিকটিমের চাচার ঘরের বারান্দায় ভিকটিমের ব্যবহৃত ওড়ন া দ্বারা গলায় ফাঁস লাগিয়ে বারান্দার সিলিং এর সাথে ঝুলিয়ে রাখে।

উক্ত চাঞ্চল্যকর ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় আসামী হযরত আলীসহ সর্বমোট ৫ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে স্থানীয় থানা উক্ত মামলার এজাহার নামীয় আসামী হযরতআলী বেপারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে উক্ত আসামী ৪ বছর জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পায়। উক্ত মামলায় আসামীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয় এবং এজাহার নামীয় বাকি ৪ জন আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশীট থেকে অব্যাহতি প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভিকটিম রোকসানা হত্যাকান্ডের প্রধান আসামী হযরত আলী বেপারীকে মৃত্যুদন্ড প্রদান করেন। উক্ত রায়ের পর আসামী হযরত আলী বেপারী(৪২) প্রায় ৩ বছর পলাতক ছিল।

জিজ্ঞাসাবাদে আরো জানাযায় যে, আসামীর বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় এবং ঐ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সে লোকচক্ষুর আড়ালে আত্মগোপন করে।বিগত গত ৩ বছর ধরে আসামী হযরত আলী বেপারী নাম পরিবর্তন করে মোঃ সজীব আহম্মেদ নাম ব্যবহার করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রথমে সাভার, আশুলিয়াসহ গাজীপুর জেলার বিভিন এলাকায় আত্মগোপনে ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!