1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ১২ ॥ আটক ২ - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ১২ ॥ আটক ২

  • প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২০, ৫.৩৩ পিএম
  • ৯৬৮ জন পঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ১২ ॥ আটক ২
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দরিব বেপারী ও নুরুল ইসলাম বেপারী মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়। আহতদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন দবির বেপারী (৫০), তার স্ত্রী রিজিয়া বেগম (৪০), ছেলে নূর আলম বেপারী (২৪), ইব্রাহীম বেপারী (২৫), বিল্পব পেবারী (১৪), আরচু হাওলাদার (৩৮), নুরুল ইসলাম (৩৫), সুলতানা আক্তার (২৫), আমির বেপারী (৩০) প্রমুখ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জিজ্ঞাসাবাদ করার জন্য আংগুলকাটা তদন্ত কেন্দ্রের পুলিশ দুই জনকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!