1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কদমতলীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৫ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড। - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

কদমতলীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৫ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড।

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ১১.২৫ এএম
  • ৮৫৮ জন পঠিত

কদমতলীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে ৫ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদন্ড।

অফিস রিপোর্ট ঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তথা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধের রহস্য উদঘাটনসহ অনুমোদনহীন ও নকল আমদানি নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের অভিযোগে বিভিন্ন ঔষধ কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
র‌্যাব সুত্র জানায়, যাত্রবাড়ী/কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় ঔষধ প্রশাসন এর অনুমোদন ব্যতীত ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ঔষধ মজুদ ও বিক্রয়ের অপরাধে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ২৫ আগস্ট, ২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে-রাফসান ড্রাগ হাউজ-কে ১,২৫,০০০/-টাকা , কে ৭৫,০০০/-টাকা, নূর মেডিকেল হল কে ২৫,০০০/-টাকা সৈয়দ ফার্মেসীকে ২,৫০,০০০/-টাকা, লাকী ফার্মেসীকে ৫০,০০০/-টাকাসহ সর্বমোট ৫,২৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও ওই সকল ফার্মেসি হতে বিভিন্ন প্রকার বিক্রয় নিষিদ্ধ অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। ভবিষ্যতে জনস্বাস্থ্যের সুরক্ষার্থে র‌্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ঔষধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!