1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শোক সংবাদ- রাজৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের মৃত্যুতে শোক । রাষ্ট্রীয় মর্যাদায় দাফন । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

শোক সংবাদ- রাজৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের মৃত্যুতে শোক । রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ।

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ২.৪৭ পিএম
  • ১০০৪ জন পঠিত

শোক সংবাদ-
রাজৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান খানের মৃত্যুতে শোক । রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ।
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের রাজৈর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান (৬৬) বুধবার সকাল সাড়ে ৯টার সময় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিফ টেকেরহাট আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মুক্তিযোদ্ধা শাহজাহান খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবাহান গোলাপ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মদ মোল্যা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার বিশেষ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মী ও রাজৈর প্রেসক্লাব । পারিবারিক সুত্র ও উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!