1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কেজিতে পেঁয়াজের দাম কমলো ৩০ টাকা - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কেজিতে পেঁয়াজের দাম কমলো ৩০ টাকা

  • প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩, ৮.০২ পিএম
  • ৫৬৩ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের বাজারে আমদানি করা পেঁয়াজ আসায় দাম কমেছে কেজিতে ৩০ টাকা। অথচ কয়েকদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে বুধবার (৭ জুন) মাদারীপুরের হাটগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাদারীপুর পৌর শহরের বাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। আমদানির প্রভাবে ১০০ টাকা কেজি দরের দেশি জাতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী দামে ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে অন্য বছরের তুলনায় এবার দাম এখনো কিছুটা বেশি। ফলে প্রতি কেজি পেয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রির দাবি করছেন।
পৌর শহরের চৌরাস্তা বাজারের খুচরা বিক্রেতা শওকত জানান, ‘দু’দিন আগে তিনি প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৯০ টাকা দরে কিনেছেন। বাজারে দাম কমে যাওয়ায় তিনি লোকসান দিয়ে এবং আরও দাম কমে যাওয়ার আশঙ্কায় সেই পেঁয়াজ এখন হাটে এনে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন।’

ইটেরপুল বাজারের খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘চার দিন আগে পেয়াজ পাইকারী কিনেছিলাম ৮৫ টাকা দরে কিন্তু এখন দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছি। তবে দাম বাড়ায় পেয়াজ বিক্রয় কমে গেছে। এখন কিছুটা বিক্রি বেড়েছে। খুচরা বাজারে হঠাৎ দাম কম বেশি হওয়ায় আমরা বিপদে পড়ে। তাই দামের একটি সঠিক নিয়ম থাকা দরকার।’

পেয়াজ ক্রেতা শহিদুল হাওলাদার বলেন, ‘গতবার এ সময়ে পেয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা, সেই পেয়াজ এখন ৭০ থেকে ৮০ টাকা দরে কিনতে হচ্ছে। এটা বড়ই দুঃখজনক আমাদের। সরকারের উচিত এসব বিষয় কঠোর নজরদারীর। তাই আমাদের যাতে দাম কম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। না হলে আমরা বড় কষ্টে আছি।’
এব্যাপারে মাদারীপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. বাবুল হোসেন বলেন, ‘আমরা সব ধরণের দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে চেষ্টা করছি। মাঝে মাঝেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। যাতে মানুষের দুর্ভোগ কমানো যায়।’###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!