1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত । আহত একজন - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

রাজৈরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত । আহত একজন

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৬.০৪ পিএম
  • ৭২৭ জন পঠিত

রাজৈরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবক নিহত । আহত একজন
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈরে মামার প্রেমিকাকে মোটরসাইকেল যোগে আনতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রান হারালো ভাগ্নে বিকাশ বিশ্বাস (২৫) নামে এক যুবক এবং আহত হয়েছে মামার প্রেমিকা পায়েল হালদার । শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্যা এলাকায় এ ঘটনা ঘটে । নিহত বিকাশ বিশ্বাস শিবচর উপজেলার চরবটলা দিঘী রোড এলাকার অনিল বিশ্বাসের ছেলে এবং টেকেরহাট মা লক্ষী জুয়েলার্সের দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্যাা এলাকায় বিকাশ বিশ্বাস মামা প্রদীপ বিশ্বাসের প্রেমিকা পায়েলকে মোটরসাইকেল যোগে নিয়ে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত মামার প্রেমিকা পায়েল হালদারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি জানান, এটা একটি দূর্ঘটনা, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারনে এ দূর্ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!