1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আ.লীগ নেতা হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার । - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে আ.লীগ নেতা হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার ।

  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৬.০৯ পিএম
  • ১০৭৫ জন পঠিত

মাদারীপুরে আ.লীগ নেতা হত্যাচেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার ।
মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ হাওলাদারকে হত্যার চেষ্টা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী মিলি আক্তারকে (৪২) গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের মনিপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় পৃথক স্থান থেকে মিলির পরকীয়া প্রেমিক সাইদুর রহমান জাহিদকেও গ্রেফতার করেছে পুলিশ। পরে মিলি ও জাহিদকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরের তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।
পুলিশ ও মামলার সূত্র জানায়, চলতি মাসের ২০ তারিখ ভোররাতে ঘুমন্ত অবস্থায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে মসলা বাটার শিল (পুঁতা বা নোড়া) দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন স্ত্রী মিলি আক্তার। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ২৩ আগস্ট ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র নামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ সম্পর্কে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, ‘স্বামীকে হত্যার চেষ্টা মামলায় স্ত্রীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে । তাকে ও তার পরকীয়া প্রেমিক জাহিদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ফেসবুকের মাধ্যমে ২০১৯ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান জাহিদের সাথে পরিচয় হয়। এর পর তাদের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে । জাহিদ চট্টগ্রামের সন্দীপ এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলি জানিয়েছেন, দাম্পত্য জীবনে কলহ, তর্কবিতর্কের কারণেই নোড়া দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। আঘাত করেই তিনি ঢাকায় এসে একজনের বাসায় আত্মগোপনে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!