1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৮.৫৬ এএম
  • ৫৫০ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া  এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করে। বুধবার (২১ জুন) দুপু‌রে তা‌দের জেল হাজ‌তে পাঠা‌নো হয়। এর আগে মঙ্গলবার গভীর রা‌তে তা‌দের আটক করা হয়।
তারা হলেন মৃত নাজের হাওলাদারের ছেলে মোঃ শহিদুল হাওলাদার (৫৫), মৃত মোজাফ্ফর মোল্লার ছেলে রকিব মোল্লা (২৫), শাজাহান বেপারীর ছেলে রিশাদ বেপারী (১৯), মোকছেদ বেপরীর ছেলে ইউসুব বেপারী (৩৮), বোদাই মোল্লার ছেলে নাসির মোল্লা (৩০), আব্দুল রব হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭)। এসময় নগদ অর্থ, সিগারেটের প্যাকেট ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে আসছিল। গোপন সংবাদে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মাইজপাড়া জৈনিক আখি মেম্বারের বিল্ডিং বাড়ীতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে পুলিশ।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বুধবার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়ারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!