1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে অজ্ঞানপার্টির প্রধান ফুল মিয়াসহ ৫ জন গ্রেফতার । চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট উদ্ধার। - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে অজ্ঞানপার্টির প্রধান ফুল মিয়াসহ ৫ জন গ্রেফতার । চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট উদ্ধার।

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩, ৪.২৪ পিএম
  • ৫৫৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা হতে সংঘবদ্ধ অজ্ঞানপার্টির প্রধান ফুল মিয়াসহ ৫ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪; চেতনানাশক ট্যাবলেট ও বিস্কুট উদ্ধার।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টি চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২২ জুন র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অজ্ঞানপার্টি চক্রের লিডারসহ  ৫ জন সদস্যকে ১৫০ টি চেতনানাশক ট্যাবলেট ও ০৫ প্যাকেট বিস্কুটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ ফুল মিয়া (৪৯), জেলা-রংপুর, মোঃ এনামুল শেখ (৩৫), জেলা-গাইবান্ধা, মোঃ আবু মুসা (৩০), জেলা-গাইবান্ধা, মোঃ আহাদ আলী (২৪), জেলা-গাইবান্ধা ও আঃ রহিম (৩৮), জেলা-টাঙ্গাইল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য মর্মে স্বীকারোক্তি প্রদান করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যাত্রীর ছদ্মবেশে দুর পাল্লার পরিবহন বাসে উঠে সাধারণ যাত্রীদের সাথে সখ্যতা গড়ে তোলে কৌশলে চেতনানাশক ঔষধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড হতে যাতায়াত করবে বিধায় তারা পুনরায় সাধারণ মানুষকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করে আসছিলো।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!