1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মাদারীপুরে সংবাদ সম্মেলন ॥ লাগাতার অবস্থান কর্মসূচির হুশিয়ারী - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মাদারীপুরে সংবাদ সম্মেলন ॥ লাগাতার অবস্থান কর্মসূচির হুশিয়ারী

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৬.০০ পিএম
  • ৫৫০ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা। ॥
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে রোববার বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) মাদারীপুর জেলা শাখার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন। সংবাদ সম্মেলনে লাগাতার অবস্থান কর্মসূচির হুশিয়ারী দেন শিক্ষক নেতারা।

মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দাবী উত্থাপন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: লালমিয়া জমাদার। এ সময় সরকারী-বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মধ্যে নানা সুযোগ-সুবিধা ও পাহাড় সমান বৈষম্য তুলে ধরে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি
কাজী ওবায়দুর রহমান, কালকিনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস.এম মোয়াজ্জেম হোসেন, রাজৈর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: সৈয়দ আলী মিয়া, মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: নূর ইসলাম, মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদুজ্জামান
প্রমুখ।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, ‘ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ইতোপূর্বে আমরা সারাদেশের জেলায় জেলায় ধর্মঘট, মানববন্ধন, সংবাদ সম্মেলন, কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। কিন্তু দু:খের বিষয় আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই ২০২৩-২৪ অর্খ বছরের জাতীয় বাজেট পাসের আগে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে
‘লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!