1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: শাজাহান খান - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না: শাজাহান খান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ৫.১০ পিএম
  • ৫৬৩ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, বাংলাদেশে এই প্রথম একটি সরকার টানা তিনবার ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেলসহ বড় বড় মেগাপ্রকল্প নির্মাণ সম্ভব হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে অসহায় ও সুস্থ্যদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিরতণকালে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য বিএনপির আন্দোলন নিয়ে বলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রতিবছর ঈদ আসলে বিএনপি আন্দোলনের ঘোষণা দেয়। ঈদের পরই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ায় ধাক্কা দিয়ে ফেলে দেয়া এতো সহজ নয়। এর শিকড় মানুষের হৃদয়ে গাঁথা। এই শিকড় জাতির পিতা বঙ্গবন্ধু স্থাপিত করে রেখে গেছেন। সেটা টেনে উপড়ে ফেলা যায় না।
শাজাহান খান আরো বলেন, বিএনপি বার বার শেখ হাসিনা সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করেছে, ১৫ বছরেও পারেনি। শেখ হাসিনার জনপ্রিয়তা থাকায় আবারো জনগণ ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে। বিএনপি বলছে গণতান্ত্রিক নির্বাচনের কথা, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশে^র বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়ে থাকে, তেমনি বাংলাদেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শেখ হাসিনা সরকার পরিচালনা করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি শিবু খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!