1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার - Madaripur Protidin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ৫৫১ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
বাড়িওয়ালা ও স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরের শিবচরে বসতবাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি উদ্ধার করে শিবচর থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাতে জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিন ও তার স্বজনরা সাংবাদিকদের সহায়তায় দেয়া তথ্যের ভিত্তিতে থানা পুলিশ বাড়িটিতে যায়। এসআই মিলন কুমারের নেতৃত্বে শিবচর থানা পুলিশ একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে। গ্রেনেডটি পুরাতন জং পড়া তবে পিনযুক্ত। জয়নালের পরিবার বেশ কিছুদিন আগে পুকুর খননকালে বস্তুটি পায়। এরপর ওই বস্তুটি পরিত্যক্ত অবস্থায় বাড়িতেই ছিল। কয়েকদিন আগে জয়নালের কিশোর ছেলে তার মামা বাবু মোল্লার সাথে মামাবাড়িতে বসে একটি সিনেমা দেখার সময় গ্রেনেড দেখতে পায়।
এসময় ওই কিশোর মামাকে জানায় তাদের বাড়িতেও এ ধরনের একটি বস্তু আছে। বিষয়টি রবিবার রাতে বাবু মোল্লা স্থানীয় সাংবাদিকদের জানালে বিষয়টি শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেনকে জানানো হয়। তাৎক্ষনিকভাবে শিবচর থানা পুলিশের একটি টিম ওই বাড়িতে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান , বাড়িওয়ালার মাধ্যমে খবর পেয়ে ওই বাড়ি থেকে আমরা গ্রেনেড সদৃশ্য বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আদালতের আবেদনের প্রেক্ষিতে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!