1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে যত অ‌ভি‌যোগ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কালকিনিতে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে যত অ‌ভি‌যোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ২.৫৫ পিএম
  • ৫৬৭ জন পঠিত
মাদ‌ারীপুর প্রতি‌নি‌ধি:
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী কয়েকটি হিন্দু পরিবারের উপর নির্যাতন ও ভয়ভীতি প্রদানের অভিযোগসহ বিভিন্ন মামলায় কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৫ জুলাই) বি‌কে‌লে কালকিনি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী উজ্জ্বল মন্ডল অভিযোগ করে বলেন, ‘কাউন্সিলর আনোয়ার হোসেন অনেক দিন থেকেই আমাদের কয়েকটি হিন্দু পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে। এ ব্যাপারে কালকিনি থানায় কাউন্সিলর আনোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রায় প্রতিটি মামলার প্রধান আসামী ওই কাউন্সিলর। এসব মামলায় এর আগে আনোয়ার হোসেন গ্রেফতার হলেও জামিনে বের হয়ে এসে পুনরায় আমাদের উপর নির্যাতন শুরু করেন। আমরা এরকম জনপ্রতিনিধির হাত হতে বাঁচতে চাই।’
ভূক্তভোগী সুকদেব চন্দ্র মন্ডলের স্ত্রী পূর্নিমা মন্ডল বলেন, ‘আমার স্বামী আনোয়ার কমিশনারের বিরুদ্ধে একটি মামলায় আদালতে স্বাক্ষী দেয়ার কাউন্সিলরের লোকজন আমাদের উপর হামলা চালায়। এ বিষয়ে আমরা থানায় অভিযোগ দিয়েছি। কিন্ত কাউন্সিলর আনোয়ার আদালত হতে জামিন নিয়ে এসে পুনরায় আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমরা প্রসাশনের কাছে এর সুষ্ঠ বিচার চাই।’
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কাউন্সিলর আনোয়ার হোসেনের বিরুদ্ধ একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে কাউন্সিলর আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘কারা মানববন্ধনকারীদের নির্যাতন করে আমার জানা নাই। তবে আমার বিরুদ্ধে যে অভিযোগ তারা দিয়েছি তা সত্য নয়।’
কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ বলেন, ‘কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধনের খবর পেয়েছি।তবে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, ‘মানববন্ধনকারীদের কয়েকজন এসে একজন পৌর কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি তাদেরকে থানায় যোগাযোগ করতে বলেছি। অভিযোগের সত্যতা পেলে পরিবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!