1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে দু’পক্ষের মাঝে মাঝে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত-১২ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

কালকিনিতে দু’পক্ষের মাঝে মাঝে সংঘর্ষ ॥ মহিলাসহ আহত-১২

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৪.১৮ পিএম
  • ৫২২ জন পঠিত

কালকিনি(মাদারীপুর) সংবাদদাতা।
ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত মালামাল বন্টন বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যর লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মালের ও ইউপি সদস্য আঃ রাজ্জাক মালের লোকজনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম মালের সাথে ইউপি সদস্য আঃ রাজ্জাক মালসহ বেশ কয়েকজন মেম্বরের ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত মালামাল বন্টনের বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে করে মহিলাসহ উভয়পক্ষের আহত হয় অন্তত ১২ জন। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন মো. জাকির মাল, মনির মাল, রোমান মাল, বিথী মাল, শহিদুল হক মাল, সৈকত মাল, মামুন, সাব্বির, কবির ও রাতিমসহ কমপক্ষে ১২জন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!