1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে শিশু ধর্ষন চেষ্টা মামলায় নৈশ্য প্রহরী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কালকিনিতে শিশু ধর্ষন চেষ্টা মামলায় নৈশ্য প্রহরী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৭.০৬ পিএম
  • ৫০১ জন পঠিত

কালকিনি  (মাদারীপুর) সংবাদদাতা।।
মাদারীপুরের কালকিনিতে ১০ বছরের একজন শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলায় মো. দুলাল মোল্লা নামের এক লম্পট নৈশ্য প্রহরীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার কয়ারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার মোল্লারহাট ফাজিল মাদ্রাসার নৈশ্য প্রহরী এবং কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামের জব্বার মোল্লার ছেলে।

মামলা, ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, ওই শিশু শিক্ষার্থী তার বাড়ির কাছের একটি বাগানে গত বুধবার দুপুরে কাঠ বাদাম টোকানোর জন্য যায়। এসময় নৈশ্য প্রহরী লম্পট দুলাল মোল্লা ওই শিক্ষার্থীকে একশত টাকা দেয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট দুলাল মোল্লা পালিয়ে যায়। এই ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে লম্পট দুলাল মোল্লাকে একমাত্র আসামী করে বৃহস্পতিবার কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওসি মো. শামীম হোসেনের দিক নির্দেশনায় এ.এস.আই বাবুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী দুলাল মোল্লাকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন।

মামলার বাদী বলেন, লম্পট দুলাল মোল্লা আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষনের চেষ্টা করেছে। তাই আমি দুলাল মোল্লাকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছি। আমি ওর ফাঁসি চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলার আসামী দুলাল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!