1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৪ জনের নামে পুলিশের মামলা । এলাকা প্রায় পুরুষ শূন্য । - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৪ জনের নামে পুলিশের মামলা । এলাকা প্রায় পুরুষ শূন্য ।

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৭.১৮ পিএম
  • ৪৯৮ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরে পুলিশের সামনেই ককটেল বিস্ফোরণ ফাটিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র সাহা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৭৪ জনের নামসহ অজ্ঞাত আরো ২শ’ থেকে আড়াইশো’ জনকে আসামী করা হয়। এ ঘটনায় গ্রেফতার এড়াতে ওই এলাকায় এখন প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে ।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দর্জি সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে ভদ্রখোলা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষের কর্মিসমর্থকরা। এ সময় বেশ কয়েকটি দোকাটপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। অর্ধশত হাতবোমা বিস্ফোরনের ঘটনাও ঘটে।

এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৭৪ জনের নামসহ অজ্ঞাত আরো ২শ’ থেকে আড়াইশো’ জনকে আসামী করে মামলা করলে গ্রেফতারের ভয়ে ওই এলাকা এখন প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাঁধা প্রদান ও হাতবোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার লক্ষ্যেই মামলা দায়ের করা হয়।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরপর পরই বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রায়ই দুটিপক্ষের সমর্থকদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!