1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ। হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ। - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ। হাসপাতালে ভর্তি। থানায় অভিযোগ।

  • প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৩.৪১ পিএম
  • ৪৮৫ জন পঠিত

টেকেরহাট(মাদারীপুর) সংবাদদাতা।

মাদারীপুরে এক কিশোরীকে (১৪) জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে উদ্ধারের পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (৭ জুলাই) রাতে ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরীর মা অনেক আগেই মারা গিয়াছে। ওই কিশোরী তার বাবা ও দাদির সাথে ছিলারচর ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করে আসছিল।

গত শুক্রবার দুপুরে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ছিলারচর ইউনিয়নের লক্ষীপুর এলাকার শওকত তস্তার (৩০) কিশোরীর মুখ চেপে পাশের একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর তুলে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে দুই ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। এসময় এক প্রতিবেশী ওই পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দিলে ওই  যুবক দ্রুতপালিয়ে যায়।

পরে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরীর বাবা বলেন, আমার মেয়েটি খুবই সহজ সরল। আমি সারাদিন ভ্যান চালাই। আর মেয়েটি আমার ফুফুর সাথে বাড়িতে থাকে। শওকত আমার মেয়েটির সর্বনাশ করেছে, আমি ওর কঠিন বিচার চাই।

কিশোরীর দাদী বলেন, ওর মা মারা যাওয়ার পর থেকেই আমার হাতেই মানুষ হইছে। আমরা গরীব মানুষ তাই ওর পড়ালেখাটাও করাইতে পারি নাই। আমার নাতনিকে জোর কইরা শওকত এই কাজটা করছে।  আমি ওর কঠিন বিচার চাই।

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, ওই মেয়েটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়েছে। ফলাফল আসলে বাকিটা বলা যাবে।

এ বিষয়ে মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!