1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে পারিবারিক কলহের জের ধরে  স্ত্রীর ভাইকে পিটিয়ে হত্যা। মা গ্রেপ্তার। - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে পারিবারিক কলহের জের ধরে  স্ত্রীর ভাইকে পিটিয়ে হত্যা। মা গ্রেপ্তার।

  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৮.৪৯ এএম
  • ৫৩৭ জন পঠিত
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে স্ত্রীর ভাইকে (শ্যালক) পিটিয়ে  হত্যা করেছে ভগ্নিপতি রাজ্জাক ফকির। রোববার রাতে (বোন জামাই) দুলা ভাইয়ের বাড়ি উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এঘটনা ঘটে ।  নিহত রিপন শেখ (২৫) উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিন পাড়া গ্রামের আবদুল রফ শেখের ছেলে।  এ ঘটনার অভিযুক্ত রাজ্জাক পালিয়ে যায়। তবে রাজ্জাকের  মা  রুমা বেগমকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়,  উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে  রাজ্জাক ফকির পারিবারিক কলহের জের ধরে রোববার বিকালে স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। এ খবর জানতে পেরে ভাই রিপন শেখ (২৬) মারধর ঠেকাতে গেলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত  করে। পরে গুরুতর অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রিপন শেখ মারা যায়।
নিহত রিপনের মা মর্জিনা বেগম জানান, আমার মেয়ের জামাই রাজ্জাক ফকির আমার মেয়ে নামে মিথ্যা অপবাধ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে । পরে হাসপাতলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই। এলাকাবাসী জানায় রাজ্জাক ফকির মাদকাসক্ত ছিল।
 পরে পলিশ খবর পেয়ে রাত সাড়ে ৮টার সময় মরদেহ উদ্ধার।  রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, পারিবারিক কলেহর জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!