1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৬.১৩ পিএম
  • ৬১০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবচর উপজেলার নিখলী চর-কামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, নড়াইলের লোহগড়া উপজেলার লাহরিয়া ইউনিয়নের একারনলী এলাকার আফজাল মিয়ার ছেলে ইছা মিয়া (২২), রংপুর জেলার কাউনিয়া থানার শিবু দৌহফারি এলাকার ফজলু মিয়ার ছেলে মো. একরামুল হক (২১) ও ভোলা জেলার দুলালহাট থানাধীন আহম্মেদপুর এলাকার রিয়াজুল ইসলাম নাজিরের ছেলে মো. আলাউদ্দিন (৪৫)।

মাদারীপুরের শিবচরের নিখলীর কলাতলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, শিবচরের পাঁচ্চর থেকে আড়িয়াল নদে বালু উত্তোলন করে ড্রেজার বোঝাই করে নিখলী কলাতলার দিকে ফিরছিল ৪ শ্রমিক। পথে ড্রেজার মেশিনটি নষ্ট হলে মালামাল কিনতে নেমে পড়ে এক শ্রমিক। এর কিছুদুর পরে মাঝপথে চর-কামারকান্দিতে ¯্রােতের কারনে বালুবোঝাই ড্রেজারটি ডুবে যায়। এ সময় নিখোঁজ হয় ইছা, একরাম ও আলাউদ্দিন নামে তিন শ্রমিক। পরে নৌপুুলিশ ঘটনাস্থলে গিয়ে নদে ডুবন্ত কেবিনের মধ্যে তল্লাশী চালিয়ে তিনজনেরই লাশ উদ্ধার করে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান জানান, নৌ-দুর্ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বালু আনা নেয়ার কাজে ওই ড্রেজার ব্যবহৃত হতো বলে পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!