1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
স্ত্রীকে হত্যা করে কানের দুল নিয়ে পালিয়ে যায় স্বামী - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

স্ত্রীকে হত্যা করে কানের দুল নিয়ে পালিয়ে যায় স্বামী

  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৯.৩৩ এএম
  • ৫৪৯ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ঝর্ণা বেগম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হত্যাকারী তার নিজ স্বামী খোকন শেখ (৪৫)। মঙ্গলবার (১১জুলাই) রাত ৮টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। এর আগে সকালে পাবনা জেলার কাচারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চার বছর আগে শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের সাড়ে বিশ রশি এলাকার ঝর্ণা বেগমের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয় নড়াইল জেলার খোকন শেখের সাথে। বিয়ের পর স্বামী খোকন বিশ্বাসকে সাথে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন ঝর্ণা। বিয়ের পর থেকেই স্বামীর সাথে তার বনিবনা হচ্ছিলো না। তাদের মধ্যে বিভিন্ন সময় সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি ও মারধর চলতো। গত মঙ্গলবার থেকে ঝর্ণা বেগম নিখোঁজ ছিলেন এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার খোঁজ মেলেনি। এদিকে শুক্রবার বাড়ির পাশের বাঁশ বাগান থেকে দূর্গন্ধ বের হলে স্থানীয়রা ঝর্ণা বেগমের অর্ধ গলিত মরদেহ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনার ওইদিন শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ঝর্ণা বেগমের বোন শাহিদা বেগম। ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায় স্বামী খোকন শেখ। বিষয়টি র‍্যাবের নজরে আসলে  বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে পাবনা জেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী খোকন শেখকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ ও র‍্যাব-১২ এর একটি যৌথ দল।
এ বিষয়ে মাদারীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই আসামী খোকন শেখ পলাতক ছিলেন। বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে গলাটিপে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের শেষে স্ত্রী ঝর্ণা বেগমের কানের দুল ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে তিনি পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!