1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ডেঙ্গু বাড়ছেই, এক দিনে আক্রান্ত ১৬ জন - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে ডেঙ্গু বাড়ছেই, এক দিনে আক্রান্ত ১৬ জন

  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৩.৫৪ পিএম
  • ৫০১ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
মাদারীপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১২৯ জন; যার অর্ধেকের বেশি রাজৈর উপজেলার বলে জানা গেছে।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, কোনো ভাবেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু-কিশোর, বৃদ্ধসহ সব বয়সের মানুষ এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। জেলার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। সার্বক্ষণিক রাখা হয়েছে চিকিৎসকের নজরদারিতে। চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ১২৯ জন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১৩ জন। এছাড়া ভর্তি আছেন ১৬ জন। আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী রাজধানী ফেরত। তাদের মধ্যে কেউ রাজধানীতে কর্মরত অবস্থায়, আবার কেউ আত্মীয়ের বাড়ী বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। পরে নিজ জেলায় এসে ভর্তি হচ্ছেন হাসপাতালে।

মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মাসুদ হোসেন বলেন, ‘আমি কোরবানীর ঈদে কসাইয়ের কাজের জন্যে ঢাকাতে ছিলাম। কয়েকদিন পরে শরীরের প্রচুর জ্বর আসায় বাড়ীতে চলে আসি। এরপর থেকে জ্বর আর থামছে না। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়। এখনো প্রচুর জ্বর আছে। হাসপাতালেও বেশি সেবা যতœ করে না। তবুও ভর্তি আছি।’

রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কমৃকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ খোন্দকার আমিনা নুসরত জানান , হাসপাতালে ৫জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয় তাৎক্ষণিক হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে। এ ছাড়া বাসাবাড়ীতে এডিস মশার লার্ভা যাতে না হয়; সে ব্যাপারেও সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় মশারির ব্যবহার করার কথা জানান ওই চিকিৎসক।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!