1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে ২টি ফৌজদারী মামলা দায়ের - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুর জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে ২টি ফৌজদারী মামলা দায়ের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০, ৮.২০ পিএম
  • ৯৭৩ জন পঠিত

মাদারীপুর জেলা প্রশাসকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে ২টি ফৌজদারী মামলা দায়ের।
মাদারীপুর প্রতিনিধি।
দুই জন ঠিকাদার ব্যবসায়ীর মাটি ভরাটের কাজে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা ও আটিট অন্যান্য মেশিন পিটিয়ে ভাংচুর করে ক্ষতি সাধন করার অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। দন্ডবিধির ১৪৭/৪৪৭/৪৩৫/৪৩৬/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারায় দায়েরকৃত মামলা দুটির বাদী হচ্ছে শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লাবেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।
মামলার বিবাদীরা হচ্ছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এম.এল.এসএস বাবুল মিয়াকে আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
মামলার আরজিতে অভিযোগ করে বলা হয় যে, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধূরী আনিছউদ্দিন ওয়াকফ এষ্টেটের মাটি ভরাট করে উন্নয়ন করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করে। এসময় মামলার আসামীরা গত শুক্রবার ২৮ আগস্ট বেলা একটার দিকে ওয়াকফ এষ্টেটের ভূমিতে গিয়ে বাদীদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আরও আটটি মেশিন পিটিয়ে ভাংচুর করে লাখ লাখ টাকার ক্ষতি সাধণ করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানী শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) এর কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেন।
মামলার ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর কাছে মোবাইলে জানতে চাইলে তিনি মামলার বিষয়ে জানেন না বলে সাংবাদিকদের জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!