1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৪.১৬ পিএম
  • ৫৩৩ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৪) ও মো. হাফিজ (৩১) নামের দু’জন মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
রোববার (১৬ জুলাই) ভোর ৪টায় ও সকাল ৫টায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই ও পাথুরিয়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার বড়কুড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৪) ও বরিশালের গৌরনদী উপজেলার বৌঙ্কড়া এলাকার মকবুল হোসেনের ছেলে হাফিজুর রহমান (৩০)।
স্থানীয়দের বরাতে হাইওয়ে ওসি জানায়, ভোর ৪টার দিকে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন মো. মেহেদী হাসান। তার মোটরসাইকেলটি মেলকাই এলাকায় আসার পরে বিপরীতমুখী এক বাস ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভোর ৫টার দিকে একই মহাসড়কের মেলকাইয়ের পাশ্ববর্তী পাথুরিয়ারপাড় এলাকায় অপর আরেকটি বাসের ধাক্কায় ঢাকামুখী মোটরসাইকেলের চালক হাফিজুর রহমান নিহত হয়েছেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, আলাদা দুটি বাসের চাপায় দুই মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় পরের ঘাতক বাস পালিয়ে যায়। বাসদুটি ও চালককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!