1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ১০ জন আহত - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুর এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে ১০ জন আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৪.১৮ পিএম
  • ৫৬৯ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ ঘটনা ঘটে।
শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার তরুন অর রশিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী সিল্কী পরিবহনের এক বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। পরে যাত্রীরা জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের টিম। পরে আহত যাত্রীদের উদ্ধার এবং আহতদের মধ্যে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনা হয়। এদের মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামের এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টিম লিডার তরুন অর রশিদ খান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে কয়েকজন যাত্রী আটকা পড়েছিল। পরবর্তীতে তাদের উদ্ধার করতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!