1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর মির্জাগঞ্জের  আমরাগাছিয়া  থেকে  অপহরণকারি গ্রেফতার। - Madaripur Protidin
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে সেচ সহায়তা সরঞ্জাম ও এলএলপি ক্যানভাস পাইপ বিতরণ কার্যক্রম উদ্বোধন মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য হানজালা মাদারীপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুর -১ আসনে পোস্টাল ব্যালটে  জিতলেন হানজালা মাদারীপুর -২ আসনের স্বতন্ত্র প্রার্থী ধানের শীষের প্রার্থীকে সমর্থন  মাদারীপুরে মিষ্টির দোকানে অগ্নিকান্ড: ৩০ লাখ টাকার ক্ষতি কালকিনিতে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক ধানের শীষের পক্ষে আ’লীগের ভোটের প্রচারনা, জুলাই যোদ্ধাদের থানা ঘেরাও কর্মসুচী এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।  এবারের নির্বাচন হবে সংস্কারের নির্বাচন -মামুনুল হক

পটুয়াখালীর মির্জাগঞ্জের  আমরাগাছিয়া  থেকে  অপহরণকারি গ্রেফতার।

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১২.৩৬ পিএম
  • ৪৬৭ জন পঠিত

অফিস রিপোটঃ  পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন আমরাগাছিয়া এলাকা হতে পরষ্পর যোগসাজসে অপহরণ করার অপরাধে এজাহারনামীয় ১ নং আসামী র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার।

র‌্যাব জানায়,  র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প অদ্য ১৯/০৭/২০২৩ ইং তারিখ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় একটি অভিযান পরিচালনা করে। ঘটনার বিবরণে জানা যায়, গত ০৬/০২/২০২৩ ইং তারিখে মোঃ আল আমিন(৪৩), পিতা- মৃত কাসেম আলী হাওলাদার, মাতা- মৃত জয়গুন বেগম, সাং-ফুলতলা, থানা- বেতাগী, জেলা- বরগুনা’র মেঝ মেয়ে ভিকটিম সারমিন আক্তার রুমি(১৫) তার বড় বোন আইরিন আক্তার রেমী(২২) এর মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুর, ভাড়া বাসা নং-৯৬৯/এ(৩য় তলা)’তে বেড়াতে যায়। পরবর্তী দিন ০৭/০২/২০২৩ ইং তারিখ বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় ভিকটিম সারমিন আক্তার রুমি(১৫) তার বড় বোনের ছেলের জন্য বেবী ডায়াপার আনার জন্য ফার্মেসীতে যায়। পরবর্তীতে সে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুর গ্রীণ ফার্মা নামক ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করলে আসামী ১। মোঃ ফেরদৌস(২১), পিতা- মোঃ হামদু মৃধা, সাং- ফুলতলা, ৪ নং ওয়ার্ড, ১ নং বিবিচিনি ইউনিয়ন, থানা- বেতাগী, জেলা- বরগুনা অজ্ঞাত পরিচয়ের ভাড়া চালিত সিএনজিতে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। উল্লেখ্য যে, আসামী মোঃ ফেরদৌস(২১) দীর্ঘদিন যাবত ভিকটিম সারমিন আক্তার রুমি(১৫)’কে প্রেমের প্রস্তাব সহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম’কে কোথাও খুঁজে না পেয়ে ভিকটিমের বোন আইরিন আক্তার রেমি(২২) মিরপুর মডেল থানায় হাজির হয়ে এবিষয়ে একটি সাধারণ ডায়েরী করেন যার নং-৬০৮, তারিখ ০৭/০২/২০২৩খ্রিঃ।

পরে পরিবারের অন্যান্য সদস্যরা ভিকটিমকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। পরবর্তীতে গত ১৩/০৭/২০২৩ইং তারিখে ভিকটিম সারমিন আক্তার রুমি(১৫) অপহরনকারীদের নিকট হতে কৌশলে পলায়ন করে তার বোন আইরিন আক্তার রেমি(২২) এর বাসায় চলে আসে এবং সে জানায় যে, আসামীরা তাকে বিভিন্ন স্থানে আটক করে রেখেছিল। তার নিকট হতে বিস্তারিত ঘটনা শোনার পর ভিকটিমের পিতা মোঃ আল আমিন(৪৩) মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার নং- ৩৬/৪০৬, ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ রুজু করা হয়। আসামীদের নিজ বাড়ি বরগুনা জেলার বেতাগী থানায় হওয়ায় মিরপুর মডেল থানা কর্তৃক আসামীদের গ্রেফতার করা যাচ্ছিল না বিধায় ভিকটিমের পিতা মোঃ আল আমিন(৪৩) মামলার কপি সহ র‌্যাব-৮, সিপিসি-১ বরাবর ০১(এক) টি অভিযোগ পত্র দাখিল করেন।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প আসামীকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/০৭/২০২৩ইং তারিখ আনুমানিক ২১:০০ ঘটিকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা’র নেতৃত্বে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আসামী ১। মোঃ ফেরদৌস(২১), পিতা- মোঃ হামদু মৃধা, সাং- ফুলতলা, ৪ নং ওয়ার্ড, ১ নং বিবিচিনি ইউনিয়ন, থানা- বেতাগী, জেলা- বরগুনা ’কে পটুয়াখালী জেলার মির্জগঞ্জ ধানাধীন আমরাগাছিয়া এলাকা হতে আটক করে।
গ্রেফতারকৃত আসামী স্মীকার করে যে, সে ঢাকা জেলার মিরপুর মডেল থানার মামলা নং- ৩৬/৪০৬, ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর এজাহারনামীয় পলাতক আসামী ।
৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!