1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
প্লাষ্টিকের বস্তার ভিতরে ১০ কেজি গাঁজা, আটক-২ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

প্লাষ্টিকের বস্তার ভিতরে ১০ কেজি গাঁজা, আটক-২

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৩.২০ পিএম
  • ৫২৭ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।

মাদারীপুর সদর  থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ জুলাই) সকালে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাস স্ট্যান্ড এলাকার থেকে    রাস্তি ইউনিয়নের রাস্তি এলাকার মৃত্যু রশিদ মাদবরের ছেলে পান্নু মাদবর(৭৬), ও পশ্চিম রাস্তি এলাকার এখলাস সরদারের ছেলে রাজিব সরদার(২২)কে আটক করা হয়েছে।।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের রাস্তি এলাকার মৃত্যু রশিদ মাদবরের ছেলে পান্নু মাদবর(৭৬),ও পশ্চিম রাস্তি এলাকার এখলাস সরদারের ছেলে রাজিব সরদার(২২) দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তারা উপজেলার শতাধিক খুচরা মাদক ব্যবসায়ীর মাধ্যমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে থাকেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার সকালে খাদি বাস স্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত রান্না ঘরে গাজা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই কাশেম খান ও এসআই রায়হান সিদ্দিক শামীমের নেতৃত্বে  অভিযান চালায়। পরে খাগদী বাসস্ট্যান্ড এলাকা পরিত্যক্ত রান্না ঘর থেকে প্লাষ্টিকের বস্তার ভিতরে নীল রঙ্গের পলিথিনে মোড়ানো (১০টি প্যাকেটে) ১০ কেজি গাঁজা এবং একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র, গাজা বিক্রির নগদ ৯ হাজার ৮শত ১৫ টাকা উদ্ধার করে পুলিশ।এদিকে ঝিকরহাটি এলাকায় এনামুল দর্জি নামের আরেক  মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি করতে গিয়ে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময়    টের পেয়ে সেপালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ বলেন, উপজেলার খাগদী এলাকা থেকে সকালে এসআই কাশেম খান ও রায়হান সিদ্দিক শামীম নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পান্নু ও রাজিবকে আটক করেন। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ তিনি আরো বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাগদী এলাকায় গাজা বিক্রির একটা প্রস্তুতি নিচ্ছে। সেখানে গিয়ে পান্নু মাদবর ও রাজিব নামে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। এ বিষয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!