1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে লুঙ্গির পকেটে লুকানো ছিল ইয়াবা, স্বামী-স্ত্রী গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

মাদারীপুরে লুঙ্গির পকেটে লুকানো ছিল ইয়াবা, স্বামী-স্ত্রী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৬.০৪ পিএম
  • ৫৫৭ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।:
মাদারীপুরে এক হাজার পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঝিকরহাটি এলাকার মৃত সোমেদ দর্জির ছেলে আবুল দর্জি (৬২) ও তার স্ত্রী রানু বেগম (৪৯)। এ ঘটনায় মঙ্গলবার সদর মডেল থানার উপপরির্দশক (এসআই) মো. হিমেল রানা বাদী হয়ে গ্রেফতার দম্পতি ও তাদের ছেলে সুজন দর্জিকে (৩০) আসামি করে মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছেন। এ মামলায় মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হলে আদালত দম্পতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আবুল দর্জি কৃষি কাজের আড়ালে মাদক ব্যবসা করে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় আবুল দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আবুল দর্জি ও তার স্ত্রী রানুকে আটক করা হয়। পরে আবুলের লুঙ্গির ভাঁজে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে ৬০০ পিচ ইয়াবা ও তার স্ত্রী রানু বেগমের ব্লাউজের ভিতরে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে আরও ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক দম্পতির ছেলে সুজন দর্জি কৌশলে পালিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই দম্পতি গৃহস্থালী কাজের পাশাপাশি আটক দম্পতি ও তার ছেলে সুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। ওই দম্পতি ও তার ছেলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। উদ্ধার হওয়া আলামতসহ ওই দম্পতিকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!