1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
নির্বাচন আসলেই বিএনপি হাজির হয় আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে: চীফ হুইপ - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

নির্বাচন আসলেই বিএনপি হাজির হয় আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে: চীফ হুইপ

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬.০২ পিএম
  • ৫৮৭ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ‘বন্যা, করোনা, নদী ভাঙ্গন, কোন দুর্যোগেই বিএনপিকে জনগণের পাশে পাওয়া যায় না। নির্বাচন আসলেই তারা হাজির হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়।’ বুধবার (২৬ জুলাই) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবচরের বাখরেরকান্দী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চীফ হুইপ আরো বলেন, এখন আর কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। ষড়যন্ত্র করে একটা সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। সেদিন জনগন রাস্তায় নামেনি কারণ সেদিন জনগন বুঝতে পারেনি। তবে এখনকার জনগন অনেক সচেতন। যদি শেখ হাসিনার কিছু হয়, সারা দেশের মানুষ রাস্তায় নামবে। দক্ষিণবঙ্গ অচল করে দিতে শিবচরের জনগনেই যথেষ্ট। তাই সকল ষড়যন্ত্র বাদ দিয়ে সকল দলকে আগামী নির্বাচনে অংশ নেয়া আহ্বান করেন তিনি।

মাদবচর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সির সঞ্চাচালনায় এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলামসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!