1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে মুক্তিযোদ্ধার বাড়িত হামলা । দেয়াল ভাংচুর ও গাছ কেটে ফেলার অভিযোগ । - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রাজৈরে মুক্তিযোদ্ধার বাড়িত হামলা । দেয়াল ভাংচুর ও গাছ কেটে ফেলার অভিযোগ ।

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ৫১৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করে বাড়ির দেয়াল ভাঙচুর ও বিভিন্ন প্রজাতের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রফিক মাতুব্বর ও তার লোকজনের বিরুদ্ধে । শনিবার গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারের বাড়ী চর বদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে । তবে প্রতিপক্ষ রফিক মুতুব্বরের দাবি আমরা এই জায়গা কোর্টের রায় পেয়েছি । তাই আমাদের জায়গার গাছ আমরা কেটে পরিস্কার করেছি ।

স্থানীয়রা জানায়, উপজেলার চর বদরপাশা গ্রামের রফিক মাতুব্বর ও বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারে মধ্যে দীর্ঘদিন যাবত উক্ত জায়গা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল । এরই জের ধরে শনিবার গভীর রাতে ওই জায়গার উপর নির্মান করা দেয়াল ভাংচুর ও আমগাছসহ বিভিন্ন প্রজাতের গাছ কেটে ফেলে রফিক মাতুব্বর ও লোকজন ।

ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের স্ত্রী পারভীন বেগম বলেন, শনিবার গভীর রাতে প্রতিপক্ষ রফিক মাতুব্বর ও তার লোকজন আমাদের বাড়িতে হামলা করে । এসময় হামলাকারীরা বাড়ির দেয়াল ভাংচুর ও আমগাছসহ বিভিন্ন প্রজাতির অনেক গুলি গাছ কেটে ফেলে রেখে চলে যায় । আমরা এর সঠিক বিচার চাই ।
অভিযুক্ত প্রতিপক্ষ রফিক মুতুব্বর বলেন, আমরা এই জায়গা কোর্টের রায় পেয়েছি । তাই আমরা আমাদের জায়গার গাছ কেটে পরিস্কার করেছি ।

রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, ওই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে । এরই জেরে এ ঘটনা ঘটেছে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!