1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
আমরা বাংলাদেশ থেকে হাওয়া ভবন গুড়িয়ে দিয়েছি.. বাহাউদ্দিন নাছিম - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

আমরা বাংলাদেশ থেকে হাওয়া ভবন গুড়িয়ে দিয়েছি.. বাহাউদ্দিন নাছিম

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ১.৫০ পিএম
  • ৬০৯ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিশে^র উন্নত রাষ্ট্রের সম্মৃদ্ধ কাতারে আমাদের বাংলাদেশকে আমরা নিয়ে যাবো। আমাদের সততা, দক্ষতা, দৃঢ়তা, আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে লক্ষ্য। সেই লক্ষ্যকে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, সন্ত্রাসের রাজনীতি করে, ধ্বংসের রাজনীতি করে, লুটের রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে এবং হাওয়া ভবনের যারা থেকেছে এবং যারা সুযোগ পেলে সুযোগের সন্ধানে হাওয়া ভবনে যাওয়ার চেষ্টা করেছে। সেই হাওয়া ভবন যেমন আমরা বাংলাদেশ থেকে গুড়িয়ে দিয়েছি।

তিনি ৩০ জুলাই রোববার সন্ধ্যায় মাদারীপুর শহরের শকুনী লেকের পশ্চিমপাড় জেলা সদর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উন্নয়ন, অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত বিশাল জনসমাবেশে একথা বলেন। তিনি আরও বলেন, ইনশাল্লাহ হাওয়া ভবনের দালালদের কাছে আমরা বলতে চাই তোমাদের কোন সুযোগ নাই এই বাংলাদেশের মানুষের সম্পদ লুন্ঠনের।

তোমাদের কোন সুযোগ নেই বাংলাদেশে সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরে সন্ত্রাসের জনপদ, সাম্প্রদায়িক জঙ্গীবাদী শক্তির জনপদ, আমাদের বাংলাদেশে আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা করতে দিবো না। যেকোন মূল্যে প্রয়োজনে আমরা জীবন দিবো, রক্ত দিবো তবুও আমরা গণতন্ত্রকে রক্ষা করবো, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ রক্ষা করবো। স্বৈরাচারী দুঃশাসনের এবং দুর্নীতিবাজদের কাছ থেকে আজ বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আজ আত্মমর্যাদায়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাদারীপুর জেলা শাখার সভাপতি মো: মিরাজ হোসেন খান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন

হাওলাদারের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে ব্কব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা যুবলীগ আতাহার সরদার, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!