1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর মহিপুরের কুয়াকাটা থেকে চুরির মামলার   আসামী  গ্রেফতার। - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

পটুয়াখালীর মহিপুরের কুয়াকাটা থেকে চুরির মামলার   আসামী  গ্রেফতার।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ৫৫১ জন পঠিত

অফিস  রিপোর্টঃ পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা এলাকা হতে চুরির দায়ে এজাহার নামীয় ০১ (এক) জন আসামী র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার।

র‌্যাব জানায়,  র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প  ২৯ জুলাই  পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ঘটনার বিবরণে জানা যায়, মুরগীর পাইকারী ব্যবসায়ী মোঃ রিয়াজ (২৮), পিতা- মোঃ মোহাজ্জেম হাওলাদার, সাং-মিরপুর, বাসা নং-৭৮/৫ বড়বাগ, মিরপুর-২ মডেল থানা, জেলা- ঢাকা গত ২৩/জুলাই  তার ম্যানেজার মোঃ মনির হোসেন কে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দিয়ে পিকআপযোগে আসামী মোঃ আলামীন হোসেন(২২), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-রতনপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা সহ আরো ০৩ জন সহযোগীকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামস্থ মোঃ আবু সাইদ এর মুরগীর খামারে পাঠান। রাত্র আনুমানিক ২০:০০ ঘটিকায় মুরগীর খামারে পৌঁছানোর পর ম্যানেজার মোঃ মনির হোসেন খামার মালিক মোঃ আবু সাইদ এর সাথে মুরগীর দর-দাম এবং মুরগী মাপার কাজে ব্যস্ত থাকে। মুরগীর দাম-দর এবং মাপ-জোপের কাজ শেষে মুরগীর টাকা পরিশোধের জন্য একই তারিখ রাত্র ২২:৩০ ঘটিকার সময় পিকআপের টুলবক্সে রাখা নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিতে গেলে দেখেন যে টুলবক্সটি ভাঙ্গা এবং এর ভিতরে কোনো টাকা নেই। উক্ত স্থানে পূর্ব সময় হতে গাড়ির নিকট থাকা গাড়ির হেলপার আসামী মোঃ আলামীন হোসেন’কে দেখতে না পেয়ে ম্যানেজার মোঃ মনির হোসেন সহ অন্যান্য উপস্থিত ব্যক্তিরা খোজাখুজি করতে থাকে। এসময় তাকে না পেয়ে তার মোবাইল নম্বরে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি ম্যানেজার মোঃ মনির হোসেন তৎক্ষনাৎ তার মালিক মোঃ রিয়াজ’কে জানায়। পরবর্তীতে মোঃ রিয়াজ গাড়ি হেলপার মোঃ আলামীন হোসেন’কে আসামী করে সিরাজগঞ্জ জেলার, তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২১/১৪৯, ৩৮১ চবহধষ ঈড়ফব, ১৮৬০; রুজু করা হয়।

উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প আসামীকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯জুলাই  সিনিয়র সহকারী পুলিশ সুপার  তুহিন রেজা’র নেতৃত্বে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আসামী মোঃ আলামীন হোসেন(২২), পিতা- মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-রতনপুর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা’কে পটুয়াখালী জেলার মহিপুর ধানাধীন কুয়াকাটা এলাকা হতে আটক করে। উক্ত সময় তার নিকট হতে চুরিকৃত ৪,৬২,৩৩০/- (চার লক্ষ বাষট্টি হাজার তিন শত ত্রিশ) টাকা সহ ০১(এক) টি মোবাইল ফোন, ০২ (দুই) টি সীম কার্ড ও ০১ (এক) টি বাসের টিকিট উদ্ধার করা হয়।

৩। গ্রেফতারকৃত আসামী স্মীকার করে যে, সে সিরাজগঞ্জ জেলার, তাড়াশ থানার মামলা নং-২১/১৪৯, ৩৮১ চবহধষ ঈড়ফব, ১৮৬০; এর এজাহারনামীয় পলাতক আসামী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!