1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে মানব পাচারকারী চক্রের মূলহোতা এমদাদ বেপারী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুরে মানব পাচারকারী চক্রের মূলহোতা এমদাদ বেপারী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১২.৩১ পিএম
  • ৬০৩ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়লো মানবপাচারকারী চক্রের মূলহোতা এমদাদ বেপারী। শনিবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতারের পর রোববার দুপু‌রে মাদারীপুর সদর মডেল থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব-৩। এমদাদের খবরে থানায় অবস্থান নেয় নিখোঁজ অন্তত ২০টি পরিবারের স্বজনরা।
জানা যায়, এমদাদ বেপারী। মাদারীপুর জেলার মানবপাচারকারী চক্রের মূলহোতা। তার মাধ্যমে অবৈধভাবে সমুদ্র পথে ইতালী যাবার সময় নিখোঁজ হয় অনেক যুবক। পরে ২৫ মে গফুর মাতুব্বর নামে এক ভুক্তভোগি এমদাদের বিরুদ্ধে মামলা করলে গাঁ ঢাকা দেয় সে। অবশেষে শনিবার রাতে রাজধানীর কেরানীগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হয় এমদাদ। পরে রোববার সকালে তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-০৩। এমদাদের গ্রেফতারের খবরে থানায় অবস্থান নেয় নিখোঁজদের স্বজনরা। দালালদের দেয়া লাখ লাখ টাকা ও নিখোঁজ সন্তানদের দ্রুত ফেরত পেতে সরকারের সহযোগিতার পাশাপাশি অভিযুক্তদের শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো। কুমড়াখালী গ্রামের শফিজউদ্দিনের ছেলে অভিযুক্ত এমদাদ বেপারী গ্রামের সহজসরল মানুষকে প্রলোভন দেখিয়ে বিদেশেপাড়ি দেয়ার কথা বলে এসব মানুষদের কাছে ব্যাংক ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এই ঘটনায় মাদারীপুর সদর উপজেলার বড়াইলবাড়ি গ্রামের আজাহার মীরার ছেলে সজিব মীরার কাছে যুবকদের বিক্রি করে দেয় এমদাদ। মুক্তিপণ দিলেও ফেরত আসেনি এই যুবকরা।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার বলেন, লিবিয়া থেকে এমদাদকে দীর্ঘদিন ধরে সজিব মীরা নামে একজন সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। এমন ঘটনায় বাকিদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্তদের ধরতে চলছে অভিযান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!