1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
বরগুনার পাথরঘাটা থেকে র‌্যাবের হাতে ৩ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

বরগুনার পাথরঘাটা থেকে র‌্যাবের হাতে ৩ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ৫২৬ জন পঠিত

অফিস রিপোর্ট ঃ বরগুনা জেলার পাথরঘাটা থানা হতে র‌্যাবের হাতে ০৩ (তিন) জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়,   র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ৬ আগষ্ট একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে সকাল ৮টার দিকে  র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন কাকচিড়া লঞ্চঘাট সংলগ্ন জনৈক ফোরকান হাওলাদারের খাবারের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর কে বা কারা মাদক দ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় এর জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নের্তৃত্বে সকাল আনুমানিক ০৮:৫০ সময় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২(দুই) জন পুরুষ এবং ০১(এক) জন নারী’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নাম হলো ১। মোঃ জালাল মিয়া (২৪), পিতা-মৃত তনু মিয়া, সাং-আমানগন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ রফিকুল বিহারী (৩০), পিতা-জমির আলী, সাং-আমানগন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ৩। হাজেরা বেগম(২৬), স্বামী-রফিকুল বিহারী, সাং-আমানগন্ডা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা । ধৃত আসামীরা

জিজ্ঞাসাবাদে জনসম্মুখে স্বীকার করে যে, তারা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। উক্ত আসামীদের নিকট হতে সর্বমোট ০৩(তিন) টি মোবাইল, ০৬(ছয়) টি সীমকার্ড এবং ১১ কেজি ৮০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা। উদ্ধারকৃত আলামত সমূহ সহ গ্রেফতারকৃত আসামীদেরকে বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা জেলার পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করে যার মামলা নং-০৪ তারিখ- ০৬/০৮/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!