1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রং দিয়ে আইসক্রীম তৈরীর করার অভিযোগে মাদারীপুরে কারখানা মালিক ও ভূয়া ডেন্টাল ডাক্তারকে জরিমানা - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

রং দিয়ে আইসক্রীম তৈরীর করার অভিযোগে মাদারীপুরে কারখানা মালিক ও ভূয়া ডেন্টাল ডাক্তারকে জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৭.২৭ পিএম
  • ৫৩৭ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি:
রং দিয়ে আইসক্রীম তৈরীর করার অভিযোগে মাদারীপুরে একটি কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে রাজৈর উপজেলার টেকেরহাটে ভূয়া ডেন্টাল ডাক্তার শহর আলীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) খাদিজা আক্তার ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, রং ও বিভিন্ন পাউডার দিয়ে আইসক্রীম উৎপাদনের পর বাজারজাত করে এমন অভিযোগে মোস্তফাপুরের পদ্মা সুপার আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। এ সময় রং ও পাউডার দিয়ে আইসক্রীম তৈরীর সত্যতা পাওয়া যায়। এছাড়া অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে আইসক্রীম উৎপাদন শেষে বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানের লোকজন। এই অপরাধে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এমন অভিযান পরিচালনার কথাও জানান তিনি।

অপর দিকে রাজৈর উপজেলার টেকেরহাটে ভূয়া ডেন্টাল ডাক্তার শহর আলীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) খাদিজা আক্তার

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!