1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
শোকে দিবসে হাজারোও অসহায়ের মুখে খাবার দিলেন ছাত্রনেতা সিয়াম - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

শোকে দিবসে হাজারোও অসহায়ের মুখে খাবার দিলেন ছাত্রনেতা সিয়াম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬.৪১ পিএম
  • ৫৫২ জন পঠিত

মাদারীপুর  সংবাদদাতা।
ভোর থেকেই ব্যস্ত সময় পার করেছেন সৈয়দ সোহানুর রহমান সিয়াম। বাড়ী মাদারীপুরের ডাসার উপজেলার বোতলা গ্রামে। তবে পরিবার নিয়ে থাকেন ঢাকায়। ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তরুণ এই ছাত্রনেতা। ছোট থেকেই অসহায়ের জন্যে মন কাঁদে এ তরুণ ছাত্রনেতার। তাই সুযোগ বুঝেই এলাকায় আসেন, অসহায়দের পাশে ছায়া হয়ে দাড়ানোর চেষ্টা করেন।

এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিজ বাড়ী ডাসারের বোতলা আসেন সিয়াম ও তার পরিবার। পারিবারিক ব্যবসার টাকা থেকে গরু কিনে এলাকার স্কুল-কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও গরীব অসহায় হাজার খানিক মানুষের দুপুরের খাবার খাওয়ান তিনি। তাকে সহযোগিতা করেন তার পিতা সৈয়দ আবেদ আলী। মঙ্গলবার দুপুরে নিজেদের প্রতিষ্ঠিত সৈয়দ আবেদ আলী মসজিদের সামনে ডেকোরেটর দিয়ে সাজিয়ে খাবার খাওয়ানো হয়। যোহর নামাজের পর দোয়া মাহফিল শেষে খাওয়ানো পর্ব শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। শিশু-কিশোর আর বয়স্করাও অংশ নেয় খাওয়ায়। পিতা-পুত্রের এমন মনোভাবে সন্তোষ এলাকাবাসী। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক মহলও। আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় তরুণ রাজনৈতিক কর্মীর। সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও বতর্মানে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ নেতা।

এব্যাপারে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম বলেন, ‘অনেকেই তো মাঠে ঘাটে মিছিল-মিটিং করে রাজনীতি করেন। আমি তেমন না, আমি মানুষের সেবা করতে চাই। মানুষকে দু’বেলা খাওয়াতে পারলে সুখ অনুভব করি। তাই এবার জাতীর পিতার শাহাদাৎ বার্ষিকীকে হাজারখানিক অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলাম। আগামীতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। এই হাজার মানুষের মধ্যে অন্তত এক শ’ মানুষ তো ভাববে আওয়ামীলীগের কথা, এটাই আমার শান্তি।’

তার পিতা সৈয়দ আবেদ আলী বলেন, ‘আমার ছেলে ও আমি মিলে ব্যবসায়ের টাকা থেকে এমন আয়োজন করেছি। এতে মানুষের সেবা করা হয়, আর মানুষের সেবার মধ্যেই তো আসল রাজনীতি। সেই রাজনীতিই আমার ছেলে করে, আমিও তাকে সহযোগিতা করি। সিয়াম মেধাবী শিক্ষার্থী, সে সকলের কাছে দোয়া প্রার্থী।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!