1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে কোটিপতি অসহায় বাবার পাশে সমাজসেবা অধিদপ্তর - Madaripur Protidin
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন রাজৈরে পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই জমজ বোনের মৃত্যু  লিবিয়ায় বন্দির পরে নিখোঁজ মাদারীপুরের তিন যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন রাজৈরে সংসদ সদস্যকে সংবর্ধনা

মাদারীপুরে কোটিপতি অসহায় বাবার পাশে সমাজসেবা অধিদপ্তর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ৬.৫৮ পিএম
  • ৯৯০ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে চিকিৎসার অভাবে ৫দিন ধরে হাসপাতালের ফ্লোরে পড়ে থাকা বাবার পাশে দাঁড়িয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। মুমুর্ষ নুরু মাতুব্বরের দেখাশোনা করার জন্য অস্থায়ীভাবে একজন আয়াও নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় তার চিকিৎসা কার্যক্রম।
মাদারীপুর সদর হাসপাতালের দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা মো. রাসেদুল জানান, গত রোববার থেকে হাসপাতালের দোতলার ফ্লোরে মুমুর্ষ অবস্থায় পড়ে থাকেন এক সময়ের তাজ বিড়ি ফ্যাক্টরীর মালিক ও কোটিপতি ব্যবসায়ী নুরু মাতুব্বর। ৫ দিন পেরিয়ে গেলেও নুরু মাতুব্বরের পরিবারের পক্ষ থেকে কেউ নেয়নি কোন খোঁজখবর। বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তর অনলাইনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তার চিকিৎসার দায়িত্ব নেয় সমাজসেবা অধিদপ্তর। পরে মুমুর্ষ নুরু মাতুব্বরকে দেখাশোনা করার জন্য আছিয়া আক্তার নামে একজন আয়া অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে। গত ৪দিনে স্যালাইল ছাড়া কিছু না খেতে পারলেও এখন আয়ার মাধ্যমে বৃহস্পতিবার ভোর থেকে ফল ও নরম খাবার খাচ্ছেন তিনি। সঠিক চিকিৎসা পেলে নুরু আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
জানা যায়, বেশ কয়েক বছর আগে বন্ধ হয়ে যায় মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বন্দর এলাকার ‘তাজ বিড়ি ফ্যাক্টরী। পরে ফ্যাক্টরীর মালিক নুরু মাতুব্বর বাড়ি বিক্রি করে ছেলে আবু সাঈদকে লন্ডন পাঠান পড়াশুনা করাতে। লন্ডন থেকে ফিরে এসে ছেলে বিয়ে করে ঢাকায় ব্যবসা করছেন। পরে নুরু মাতুব্বরের বিঘার পর বিঘা জমি তিন মেয়ে ও এক ছেলেকে লিখে দেয়ার পাশাপাশি তাদের সভ্রান্ত পরিবারে বিয়েও দেন। অথচ, গত ১৫ বছর ধরে বাড়িছাড়া ৬৫ বছর বয়সী ওই বাবা। মানুষের দ্বারে দ্বারে ঘুরে খাবার সংগ্রহ করলেও আজ চিকিৎসার অভাবে মত্যুশয্যা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!