1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
কালকিনিতে শ্রেনীকক্ষে টিকটক করার অভিযোগে ৪জন ছাত্রী বহিস্কার - Madaripur Protidin
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত

কালকিনিতে শ্রেনীকক্ষে টিকটক করার অভিযোগে ৪জন ছাত্রী বহিস্কার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৬.৪২ পিএম
  • ৪৯৭ জন পঠিত

কালকিনি প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে ৪ জন ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনা এলাকাবাসীর মাঝে জানাজানি হলে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির চারজন ছাত্রী তাদের বিদ্যালয়ে গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা চলাকালীন সময় সবার চোখ ফাকি দিয়ে বিদ্যালয়ের একটি রুমেবসে মোবাইলফোন দিয়ে নিজেরাই টিকটক তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে। এটি কিছু সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে। এ ঘটনায় টিকটককারী ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে এলাকার বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণ অভিযুক্ত ওই ৪জন শিক্ষার্থীকে ডেকে তাদের শাস্তি হিসেবে বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরণ বলেন, টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে ৪জন ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্কুল হচ্ছে পড়ালেখা শেখার জায়গা, এটা কোনো টিকটক করার জায়গা নয়। তাই অভিযুক্ত ৪জন ছাত্রীকে শাস্তি দেওয়া হয়েছে। যাতে তাদের মতো আর কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এসব করার সাহস না পায়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!