1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে আহত - Madaripur Protidin
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। তিন দোকানিকে ৬৭হাজার টাকা জরিমানা জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীসহ ৩ জনকে পিটিয়ে আহত

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৭.১৫ পিএম
  • ৫৬৩ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা। মাদারীপুরের কালকিনিতে এক প্রবাসীর স্ত্রীকে মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ হামলার ঘটনায় প্রবাসীর স্ত্রীসহ (২৫) একেই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার চরফতে বাহাদুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে একেই এলাকার ছাদ্দাম হাওলাদার, মালেক হাওলাদার ও আরিফ হাওলাদার পরকীয়ার অপবাদ দিয়ে শুক্রবার রাতে বিনানুমতিতে ওই প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের ভিতরে বসেই পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রী কে হেনাস্তা করে এবং বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে। পরে তারা ওই প্রবাসীর স্ত্রীর কোন প্রকার দোষ ত্রুটি না পেয়ে ঘর থেকে বের হয়ে যায়। শুক্রবার সকালে ছাদ্দাম হাওলাদর ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে পুনরায় প্রবাসীর স্ত্রীর বাড়িতে ঢুকে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তাদের বাধা দিলে প্রবাসীর স্ত্রীর শ্বশুর ও শাশুরীকেও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, পুর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাসানোর জন্য এবং এলাকায় আমার দুর্নাম সৃষ্টি করার জন্য ছাদ্দাম ও তার লোকজন মিলে মিথ্যা অপবাদ দিয়ে আসছে। আমরা প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমরা তাদের বিচার দাবি জানাই।
এবিষয় অভিযুক্ত ছাদ্দামসহ সকল অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে এলাকায় পাওয়া যায়নি।
এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!