1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩০ - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত-৩০

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৭.২৫ পিএম
  • ৬১০ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি। ॥
মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার দুপুর তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সোনারতরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় আসলে বিপরীত থেকে ছেড়ে বরগুনাগামী দক্ষিন বাংলা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৩০ যাত্রী। খবর পেয়ে রাজৈর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে রাজৈর উপজেলা হাসপাতাল ও মাদারীপুর জেলা সদর হাসপাতলে ভর্তি করে। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সহয়তায় দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। তাদের সাথে স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নেয়। বেশ কয়েকজন গাড়িতে আটকা পড়লে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুরের রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, দুর্ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!