1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ডাসারে বালু উত্তোলনের দায়ে জরিমানা - Madaripur Protidin
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জাল দলিল করায় ৪ জনের  সাত বছরের সাজা: রাজৈরে ১৪ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলো  বাদী। রাজৈরে আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিলেন ইউপি চেয়ারম্যানসহ ১২ জন রাজৈরে ইউপি ও ১২জন মেম্বর আওয়ামীলীগ থেকে অব্যাহতি নিলেন ৭৫ জন যুবদের ১৫ দিনের প্রশিক্ষণ শেষে সনদ  প্রদান  মাদারীপুরে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠকদের কর্মশালায় দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের অঙ্গীকার মাদারীপুরে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা রাজৈরে  বিশ্ব রক্তদান দিবসে  র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ “ বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড ” মাদারীপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’-২০২৬’ উদযাপিত ইউরোপে পাঠানোর ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজৈরে “অভাবই নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন”শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ডাসারে বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭.০৭ পিএম
  • ৫৭৬ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মাদারীপুরের ডাসারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ীদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু পাইপ ভাংচুর করা হয়। সোমবার দুপু‌রে উপজেলা কাজীবাকাই ও ডাসার ইউনিয়নের দুইটি স্থানে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীদের জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের আশ্রম ও কাজীবাকাই ইউনিয়নের রেন্ডিতলা নামকস্থানে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে ওইসব এলাকায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ। পরে বালু ব্যবসায়ীদেরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাজীবাকাই ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা গোলাম মাওলা ও ডাসার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ও পেশকার মো. মাইনুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীদেরকে সাত হাজার টাকা জরিমান ও কিছু পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!