1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে স্ত্রীর দায়েরকৃত মামলায় পররাষ্ট্র ক্যাডার স্বামী জেল হাজতে - Madaripur Protidin
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে দুঃস্থ   পরিবারকে আধাপাকা ঘর নির্মান করে দিচ্ছে  গাংকান্দি উন্নয়ন ফাউন্ডেশন রাজৈরে ৮কেজি গাজাসহ যুবক গ্রেপ্তার মাদারীপুরের টেকেরহাটে আধুনিক মানের  প্রাইভেট হসপিটালের উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া।  মাদারীপুরের কালকিনিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ শেখ হাসিনাকে দেশে আসলেই গ্রেফতার হবেন – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মাদারীপুরে বিল থেকে বাকপ্রতিবন্ধী শ্রমিকের মরদেহ উদ্ধার মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত-৩, আহত-৩০  মাদারীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত সরকারের বিরোধীতা করলে জণগনের প্রতিরোধের মুখে পড়তে হবে- এনসিপি-জামায়াত ইসলামের উদ্দ্যেশে এমপি খোকন তালুকদার রাজৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহত ১০জন

মাদারীপুরে স্ত্রীর দায়েরকৃত মামলায় পররাষ্ট্র ক্যাডার স্বামী জেল হাজতে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ৫৫৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরে স্ত্রীর দায়েরকৃত মামলায় আদালত

পররাষ্ট্র ক্যাডার  স্বামী     মোঃ আব্দুল ওয়াদুদ আকন কে জেল হাজতে পাঠিয়েছে । ৪০ লক্ষ টাকা যৌতুক দাবী ও কন্যা সন্তান স্বীকার না করার অভিযোগ এনে স্ত্রী জারিন রাফা নীলান্তি (২৬) এ মামলা করেন।

মামলার বাদী জারিন রাফা নীলান্তি (২৬) তার পররাষ্ট্র ক্যাডার স্বামী  মোঃ আব্দুল ওয়াদুদ আকন (৩৭) এর বিরুদ্ধে ২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ০৩ ধারা উল্লেখ করে অভিযোগ করেন যে, ২০১৯ সালের ১৭ এপ্রিল  তাদের বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান আছে। ২০২২ সালের ৭ অক্টোবর   বাদীনি এক আত্মীয়ের বাসায় বসে আসামী বাদীনির নিকটে চল্লিশ লক্ষ  টাকা  ও ৫ কাঠা জমির প্লট যৌতুক হিসেবে দাবী করে। বাদী তার আর্জিতে আরও উল্লেখ করেছেন কন্যা সন্তানকে তার স্বামী মেনে নিতে পারেনি। আজ বৃহস্পতিবার আসামী   পররাষ্ট্র ক্যাডার  স্বামী     মোঃ আব্দুল ওয়াদুদ আকন মাদারীপুরে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট সাজিদ উল হাসান চৌধুরী এর    আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

আসামী মোঃ আব্দুল ওয়াদুদ আকন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার তারাটি পশ্চিম চরপাড়া গ্রামের আব্দুল বারেক আকনের ছেলে। সে সুইজারল্যান্ড, দিল্লি­ পররাষ্ট মন্ত্রনালয়ে কাজ করেছেন। বর্তমানে  ভারতের কুটনৈতিক অফিসে কর্মরত আছেন।

মামলার শুনানীতে আরো জানা যায়, বাদীনি উচ্চ শিক্ষিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অনার্স গ্রাজুয়েট। জারিন রাফা নীলান্তি আসামী দ্বিতীয় স্ত্রী। ঢাকা জেলা হাতিরঝিল থানার  মগবাজার  ওয়ারলেস  রোড ৯১, এ.এইচ.এম টাওয়ার ফ্ল্যাট নং ৫-

সি এর বাসিন্দা এ.এইচ.এম লোকমানের মেয়ে। মাদারীপুর বারের  সাবেক সাধারন সম্পাদক এ্যাভোকেট  গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করছেন###

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!