1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার সাভার থেকে রুবেল হত্যা মামলার ২০ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ওমর আলী (৬৬) গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈর জামায়াতে ঈদ পুনমিলনী অনুষ্ঠান রাজৈর থেকে গাড়ী চুরি, শিবচর থেকে উদ্ধার রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‌্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান রাজধানীর রূপনগরে চালককে হত্যা করে অটো রিক্সা ছিনতাই; পাঁচ সদস্যকে গ্রেফতার ও অটো রিক্সা উদ্ধার মাদারীপুরে সনাকের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সেবার মান উন্নয়নে পর্যায়ক্রমে সব উপজেলা ৫০শয্যা হাসপাতালকে  ১০০ শয্যা উন্নতি করা হবে।   হঠাৎ  রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরে প্রবেশপত্র না আসায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত মাদারীপুরে ৬টি স্বর্নের দোকানে দুর্ধর্ষ চুরি খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করায়  শিবচরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে যুবদলের জুতা নিক্ষেপ মাদারীপুরের যুবক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ঢাকার সাভার থেকে রুবেল হত্যা মামলার ২০ বছরের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ওমর আলী (৬৬) গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ১২.৫৯ পিএম
  • ৫৫০ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা জেলার সাভার এলাকা হতে মানিকগঞ্জের সিংগাইর থানার চাঞ্চল্যকর ও আলোচিত রুবেল (১৬) হত্যা মামলার দীর্ঘ ২০ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আসামী ওমর আলী (৬৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৭ আগস্ট রাতে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চাঞ্চল্যকর রুবেল (১৬) হত্যা মামলার দীর্ঘ ২০ বছর যাবত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ওমর আলী (৬৬), জেলা-মানিকগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ওমর আলী ও ভিকটিম রুবেল একই এলাকায় বসবাস করতো। ভিকটিম রুবেলের পিতার সাথে পূর্ব থেকেই জমি-জমা নিয়ে আসামী ওমর আলীর বিরোধ চলছিলো। গত ২৪/০৪/২০০১ তারিখ সকালে জমির চাষাবাদকে কেন্দ্র করে ভিকটিম রুবেল ও তার পিতার সাথে আসামী ওমর আলীর কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। উক্ত হাতাহাতিতে আসামী ওমর আলী সামান্য আঘাত প্রাপ্ত হয়।

উক্ত বিরোধের জের ধরে গত ২৬/০৪/২০০১ তারিখ ভিকটিম রুবেলকে জনৈক রওশন আলীর মাঠে একা পেয়ে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামী ওমর আলী ও তার সহযোগীসহ অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিম রুবেলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মাঠের দক্ষিণ পাশের নালায় বস্তায় বেধে ফেলে হত্যাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা তার ছেলেকে কোথায় খুঁজে না পেয়ে সিংগাইর থানায় একটি নিখোঁজ ডায়রি দায়ের করে। অতঃপর ভিকটিমের পিতা প্রতিবেশীর মাধ্যমে জানতে পারে যে, সিংগাইর থানাধীন ধল্যা ইউনিয়নের গাজিন্দা এলাকার রওশন আলীর মাঠের দক্ষিণ পাশের নালার মধ্যে বস্তা ভর্তি একটি লাশ পাওয়া গেছে।

উক্ত খবর পেয়ে ভিকটিমের পিতা ঘটনাস্থলে গিয়ে লাশটি তার ছেলে রুবেল এর বলে সনাক্ত করে এবং ভিকটিমের পিতা বাদী হয়ে সিংগাইর থানায় আসামী ওমর আলী ও তার সহযোগীসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে আসামী ওমর আলী ও তার সহযোগীদের’কে সিংগাইর থানা পুলিশ গ্রেফতার করলে পরবর্তী বিচারকার্য সম্পাদনের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিচারকার্য চলাকালীন ১৭ মাস কারাভোগের পরে শর্ত সাপেক্ষে গ্রেফতারকৃত আসামী জামিনে বেরিয়ে আসে। পরবর্তীতে চার্জশীটের ভিত্তিতে বিজ্ঞ আদালত পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ভিকটিম রুবেল হত্যাকান্ডে সরাসরি সম্পৃক্ত থাকায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আসামী ওমর আলীকে যাবজ্জীবন সাজা রায় ঘোষণা করে। আসামীর বিরুদ্ধে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে সে আত্মগোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে সাভারসহ ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপনে গার্মেন্টসে চাকুরী ও রিক্সাচালক হিসেবে জীবিকা নির্বাহ করতো।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!